নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ভোলার গণসংযোগ
নাটোর প্রতিনিধি-উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য সিংড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, উপজেলার ইটালী ইউনিয়নে হাট বাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
এরই ধারাবাহিকতায় আজ বিকেলে উপজেলার ইটালি ইউনিয়নের বিভিন্ন হাট ও বাজারে নেতাকর্মী ও সমর্থক নিয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক মহোদয়ের উন্নয়ন ত্বরান্বিত করতে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































